১৯ ফেব্রুয়ারি ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ১৭ মাদক ব্যবসায়ী ও সেবনকারী আত্মসমর্পণ করেছে। এরমধ্যে ৮ নং কনকপুর ইউনিয়নের ৭ জন ও মৌলভীবাজার সদরের ৯ জন রয়েছেন। তবে সামাজিক নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়।
‘এসো আলোর পথে’ এই স্লোগানে বুধবার দুপুরে মৌলভীবাজার মডেল থানায় এসব মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা আত্মসমর্পণ করেন।
মাদকের মতে বিষাদময় জীবন থেকে আলোর পথে ফিরে আসায় মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুখ আহমেদ তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, যারা মাদকাসক্ত তাদের চিকিৎসা করানো হবে এবং তাদের ব্যবসায় পরিবর্তন করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে সব ধরণের সাহায্য- সহযোগিতা করা হবে। যারা বড় ব্যবসায়ী পিছন থেকে কলকাঠি নাড়ে তাদের জন্য শক্ত ব্যবস্থায় নেওয়া হবে।
এসময় অনুষ্ঠানে মৌলভীবাজার মডেল থানার ওসি পরিমল চন্দ্র দেবের সঞ্চালনায় পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জর ডিআইজি কামরুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার শরীফুল ইসলাম, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমন, মৌলভীবাজার সেক্টরের মুক্তিযুদ্ধের কমান্ডার জামাল উদ্দিন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, টাউন কামিল মাদসার অধ্যক্ষ সামছুল ইসলাম, কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী প্রমুখ।