১১ ফেব্রুয়ারি ২০২০


নগরীতে বুধবার ও বৃহস্পতিবার গ্যাস থাকবে না

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরী এবং আশপাশের এলাকায় বুধবার ও বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে গ্যাস সরবরাহ বন্ধের কথা জানায় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে , সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

উল্লেখ্য, সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় উল্লেখিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও ক্যান্টনমেন্ট ও দক্ষিণ সুরমার পাশাপাশি এলাকায় গ্যাস সরবরাহ চালু থাকবে।

শেয়ার করুন