১১ ফেব্রুয়ারি ২০২০
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যস্ততম মার্কেট মিলি প্লাজার একটি স্বর্ণের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের মিলি প্লাজার তৃতীয় তলায় এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, ভোরে মিটু দেব মন্টু নামে একটি স্বর্ণের কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শর্ট সার্কিটে এই অগ্নিকাণ্ড ঘটে ও প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।