৬ ফেব্রুয়ারি ২০২০


ছাতকে দোকানে অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে দোকানীর মৃত্যু

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে অগ্নিকাণ্ডে ১ দোকান ভস্মীভূত। এসময় দোকানের ভিতরে থাকা সিদ্দিকুর রহমান (১৬) নামের এক দোকানী আগুনে পুড়ে মারা গেছে। নিহত সিদ্দিকুর রহমান সাদারাই গ্রামের সুনু মিয়ার পুত্র।

বৃহস্পতিবার ভোরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বোকা নদীর তীরবর্তী অবস্থিত মামা সেবুল মিয়ার মুদি দোকান পরিচালনা করতো সিদ্দিকুর রহমান। প্রতিদিনের মতো বুধবার রাতে ব্যবসা বন্ধ করে দোকানেই ঘুমিয়ে পড়ে সে। ভোর রাতে অগ্নিকাণ্ড দেখে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করার আগেই গোটা দোকান ভস্মীভূত হয়। পরে ভস্মীভূত স্তূপ থেকে সিদ্দিকুর রহমানের কংকালসার দেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে সকালে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামাল, জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নির্মল দেব ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন