২৯ অক্টোবর ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান খুলে দেওয়া হবে আগামী রোববার। করোনা ভাইরাসের কারণে আট মাস বন্ধ থাকার পর এ স্পটে প্রবেশের সুযোগ পাবেন পর্যটকরা।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ বিষয়টি নিম্চিত করেছেন।
করোনা ভাইরাসের কারণে গত ১৯ মার্চ এ পর্যটন স্পটটি বন্ধ ঘোষণা করা হয়। আর এ সুযোগে অর্থাৎ গত আট মাস ধরে পর্যটক না আসায় বনটি তার প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরিভাবে ফিরে পেয়েছে বলেও তিনি জানিয়েছেন।
উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, খোলা থাকলে সাতছড়িতে প্রতিদিন আড়াই থেকে পাঁচ হাজার পর্যটক আসেন। বয়স্কদের টিকিট বিক্রি হতো ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২৫ টাকা।