৬ ফেব্রুয়ারি ২০২০
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি নির্মাণাধীন কালভার্টের নীচে মোটরসাইকেলসহ পড়ে সনাতন কর্মকার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে চা কোম্পানির বর্মাছড়া চা বাগানের ৩ নং সেকশন থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্মাছড়া চা বাগানের সেকশন রোডে একটি কালভার্টের নির্মান কাজ চলছিলো, সকালে শ্রমিকরা এসে দেখে ওই নির্মানাধীন কালভার্টের নীচে এক ব্যাক্তি মটরসাইকেলসহ পড়ে আছে ৷ পরে শ্রমিকরা শ্রীমঙ্গল থানায় খবর দেয় ৷
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সকালে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি ৷