২৫ জুন ২০১৭


ঈদে পর্যটক বরণে প্রস্তুত শ্রীমঙ্গল

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : বাংলাদেশ পর্যটন শিল্পের সম্ভাবনাময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল হচ্ছে প্রকৃতির অপার সৌন্দর্যের আধার। পাহাড়, অরণ্য, হাওড় আর সবুজ চা বাগান ঘেরা এই উপজেলা। আছে আদিবাসী বৈচিত্র্য সংস্কৃতি। চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী।

এবারের পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নতুন সাজে সেজেছে পর্যটন নগরী শ্রীমঙ্গল। শহরের হোটেল ও শপিং সেন্টার গুলোতে করা হয়েছে আলোক সজ্জা। ঈদের শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ। আর ঈদের ছুটি কাটাতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম সিলেটসহ দেশের অনান্য এলাকা থেকে অসংখ্য ভ্রমন পিপাসুরা এখানকার রির্সোট হোটেল, মোটেল গুলোতে অগ্রিম বুকিং দিয়ে রেখেছেন।

আগত পর্যটকদের বাড়তি নিরাপত্তায় রয়েছে পর্যটন পুলিশ। প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দ উপভোগ করতে বাংলাদেশের অন্যতম পর্যটন শহর চায়ের রাজধানী শ্রীমঙ্গল পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠবে। শ্রীমঙ্গলের বিভিন্ন আবাসিক হোটেল, টি রিসোর্ট, ইকো-কটেজসহ অন্যান্য রেস্টহাউজ গুলো অগ্রিম বুকিং হয়ে আছে।

এখানে আছে দিগন্ত জোড়া হাইল হাওর। সারি সারি চায়ের বাগান। পাহাড়ের টিলায টিলায় ভাজে ভাজে গড়ে ওঠেছে বেশ কয়েকটি ইকো-কটেজ ও রিসোর্ট। প্রকৃতির মধ্যে রাত্রি যাপন করেই পাওয়া যাবে প্রকৃতির স্বাদ।

এবারের ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুরা যান্ত্রিক শহরের একটু ক্লান্তি দূর করতে চারদিকে সবুজ বনানী পাহাড়-লেক, জলধারা ও চা বাগান ঘেরা মনোরম প্রকৃতির লীলাভূমি শ্রীমঙ্গলে ছুটে আসবেন। নিরাপত্তার বিষয়ে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখানে চা বাগান, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র, বধ্যভূমি ৭১,রমেশ রাম গৌড়ের সাত রঙের চা, শ্যামলী পর্যটন, শ্যামলীর ডিপ ফ্রিজাপ এরিয়া, লাউয়াছড়া জাতীয় উদ্যান; রাবার, আনারস ও লেবু বাগান, লেক, মাগুরছড়া গ্যাসকূপ, পানপুঞ্জি, ওফিং হিল, বার্নিশ টিলার আকাশছোঁয়া সবুজ মেলা, একমাত্র ঝর্ণা ‘যজ্ঞ কুন্ডের ধারা’, নির্মাই শিববাড়ী, ওফিং হিল, বার্নিস টিলার আকাশ ছোয়া সবুজ মেলা, সিতেশ বাবুর বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও দেশের একমাত্র সাদা বাঘ, লাউয়াছড়ায় ভেষজ উদ্ভিদের বাগান, শতবর্ষের স্মৃতিবিজড়িত ডিনস্টন সিমেট্রি, ‘চা-কন্যা’র ভাস্কর্য, আদিবাসী পল্লী, হাইল হাওর, বাইক্কা বিলে পর্যটন টাওয়ারসহ অনেক দর্শনীয় স্থান রয়েছে।

 

(আজকের সিলেট/২৫ জুন/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন