৬ ফেব্রুয়ারি ২০২০


‘খালেদা ও জিয়ার বিয়ে ভেঙে গিয়েছিলো, বঙ্গবন্ধু সমাধান করে দেন’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, নারীদের যথাযথ সম্মানের জায়গায় নিয়ে যেতে প্রথম এ দেশে বঙ্গবন্ধুই উদ্যোগি হন। আর তার সুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে রাখছেন অভূতপূর্ব অবদান। পিতা হারানো সকল নারীর পিতা হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খালেদা জিয়া ও জিয়াউর রহমানে বিয়েও ভেঙে গিয়েছিলো। সে বিষয়ও সমাধান করে দেন বঙ্গবন্ধু।

বৃহস্পতিবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেটের আয়োজনে সিলেট বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট বিভাগীয় কমিশনার এনডিসি মো. মশিউর রহমানের সভাপতিত্বে সিলেট জেলা কালচারাল অফিসের অসিত বরণ দাস গুপ্ত ওমহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু সুরক্ষা কর্মকর্তা প্রিয়াংকা দাস রায়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শামীমা আক্তার খানম ও সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা জয়বুনেচ্ছা হক, কাজী রওশন আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং পারভীন আকতার।

শেয়ার করুন