১০ সেপ্টেম্বর ২০১৭


হবিগঞ্জের খোয়াই নদী থেকে আরও দুই লাশ উদ্ধার

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খোয়াই নদীর শাহপুর ও রাধাপুর অংশ থেকে আরও দুটি লাশ উদ্ধার করেছে পু্লিশ। রোববার সকালে লাশ দুটি ভেসে উঠে। স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেন।

বানিয়াচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, কয়েকদিন পানিতে থাকায় মরদেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করতে সময় লাগবে।

তিনি আরো জানান, গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পৌর ঘাটলা থেকে শতাধিক যাত্রীসহ একশ’ বস্তা সিমেন্ট নিয়ে সুজাতপুরের উদ্দেশে রওনা হয় ইঞ্জিন চালিত একটি নৌকা। আনোয়ারপুর এলাকায় পৌঁছালে নৌকাটি পানিতে ডুবে যায়। এই ঘটনায় নিখোঁজ ১১ জনের মধ্যে প্রথমদিনই চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

 

 

(আজকের সিলেট/১০ সেপ্টেম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন