৩০ জানুয়ারি ২০২০
ডেস্ক রিপোর্ট : মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক আলহাজ্ব ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি এক শোকবার্তায় রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদন জ্ঞাপন করেছন।
উল্লেখ্য, সিলেট মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ও শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব ফজলুল হক সাহেব বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।