২৮ জানুয়ারি ২০২০


বুধবার থেকে সিলেটসহ সারাদেশে বৃষ্টি, বাড়বে শীতের তীব্রতা

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : হাড়কাঁপানো শীতে কাঁপছে জনজীবন। শহর থেকে গ্রাম সর্বত্র শীতের প্রকোপ। গত কয়েকদিন শীতের তীব্রতা কখনও কম আবার কখনও বেশি হওয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।দেশের উত্তর ও পূর্বাঞ্চলে শৈত্য প্রবাহও বইছে। এই হিম শীতল পরিবেশকে আরও তীব্র করতে আসছে বৃষ্টি।

আবহাওয়া অফিস বলছে, বুধবার সিলেটসহ সারাদেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা আরও কমবে। শীতের প্রকোপ আরও বাড়বে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বুধবার সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা কমতে পারে। শীতের তীব্রতা বাড়তে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আরও তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন