১৩ অক্টোবর ২০২৩


ফিলিস্তীনে ইসরায়েলী হামলার প্রতিবাদ: বালাগঞ্জে মিছিল-সমাবেশ

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি :ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল কর্তৃক বিমান হামলা করে নিরীহ ফিলিস্তিনদের হত্যার প্রতিবাদ বালাগঞ্জে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) বাদ জুম্মা নবীনগর জামে মসজিদ থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ড এ এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর জামে মসজিদের সভাপতি আলাল মিয়ার সভাপতিত্বে ও এডভোকেট এমরান আহমদ এর পরিচালনা এতে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর,

জামেয়া ইসলামিয়া ফিরুজবাগ এর মুহতামিম মাওলানা আব্দুল মালিক,নবীগঞ্জ পাঞ্জারাই জিকে দাখিল মাদরাসা সহ সুপার মুফতি হুসাইন আহমদ মিসবাহ,

বালাগঞ্জ আদর্শ মহিলা মাদরাসা প্রিন্সিপাল মাওলানা সাদ উদ্দিন, শিক্ষা সচিব মাওলানা আব্দুল বাতিন, সাংবাদিক আবুল কাশেম অফিক, মাওলানা গিয়াস উদ্দিন নোমান, নবীন জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন