৯ সেপ্টেম্বর ২০১৭
বালাগঞ্জ প্রতিনিধি : ‘তরুণ সমাজ হচ্ছে দেশ ও জাতির আশা-ভরশা, এই তরুণের দিকে তাকিয়ে আছে পুরো জাতি। তাই এই তরুণ সমাজকে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে আরো উদ্যোগি হতে হবে। নতুন নতুন বিভিন্ন সৃষ্টিশীল উদ্যোগ নিয়ে তরুণ সমাজকে সমাজের বিভিন্ন উন্নয়নমমূলক কাজে এগিয়ে যেতে হবে’
জয় বাংলা যুব সংঘ বোয়ালজুড়’র নতুন কমিঠির পৱিচিতি সভা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগেৱ সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া এসব কথা বলেন।
জয় বাংলা যুব সংঘ বোয়ালজুড়’র সভাপতি জায়েদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবের আহমদের সঞ্চালনায় এতে প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব আব্দুল ৱকিব জুয়েল।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, বর্তমান সমাজে দেখা যাচ্ছে তরুণ সমাজ অন্যায় ও বিপদাগ্রস্ত পথে বেশি অগ্রসর হচ্ছে। তাই তরুণ সমাজকে ঠিক পথে রাখতে এবং সামাজিক বিভিন্ন কর্মকান্ডে উদ্দ্যোগি করে তুলতে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সামাজিক উন্নয়ন মূলক কাজের সাথে সম্পৃক্ত করে রাখতে হবে। তবেই তারা দেশ ও জাতির জন্য ভালো কিছু করতে পারবে এবং জাতির আশা পূর্ণ হবে। আমার বিশ্বাস জয় বাংলা যুব সংঘ বোয়ালজুড় সমাজের উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখবে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগ নেতা বেলাল আহমাদ, আতাউর রহমান, আমিনুর রহমান। ছাত্রলীগ নেতা আব্দুস ছামাদ, রিয়াজ উদ্দিন, জালাল আহমদ, আনর মিয়া, বিষ্ণু বৈদ্য, জাহাঙ্গীৱ আলম, শাহিন আহমদ, শিমুল আহমদ, হেলাল আহমদ, আং হামিদ, হুমাউন আহমদ, জাহাঙ্গীৱ আলম বিজয়।
উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ফাহিম আহমদ, রায়হান আহমদ, লিটন বৈদ্য, রিমন আহমদ, সহ-সাধারন সম্পাদক নজরুল ইসলাম, জিহান মিয়া, মামুন আহমদ, রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক রোমান আহমদ, সহ-সাংগঠনিক রাজু আহমদ, ছালেম আহমদ, আজিজুল হক, নুরুল আহমদ, প্রচার সম্পাদক সালমান আহমদ, অর্থ সম্পাদক নাকিব আহমেদ খালিছাদার, ক্রীড়া সম্পাদক রাহিম আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জলিল আহমদ প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই সংগঠনের সকল সদস্যের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং অতিথিবৃন্দ সদস্যদেরকে দিকনির্দেশনামূলক উপদেশ দেন।
(আজকের সিলেট/৯ সেপ্টেম্বর/ডি/আরএফ/ঘ.)