৯ সেপ্টেম্বর ২০১৭


মিডিয়ার উদ্যোগে প্রবাসীকে সংবর্ধনা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, দেশের আর্ত সামাজিক অবস্থার উন্নয়নে প্রবাসীদের অবদান সর্বজনীয় স্বীকৃত। দেশের উন্নয়নে ও আর্থ মানবতার সেবায় প্রবাসীরা যে ভূমিকা রাখছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। যতদিন প্রবাসীরা দেশের কল্যাণে কাজ করে যাবেন ততদিন দেশ বিশে^র কাছে মাথা উচুঁ করে দাঁড়াতে পারবে। তেমনই আমাদের জুলকার নায়েন তিনি প্রবাস থাকলে কি হবে তার হৃদয় পড়ে থাকে বাংলাদেশে। সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস-মিডিয়া (সিফডিয়া)’র উদ্যোগে প্রবাসী কমিউনিটি নেতা ও সিফডিয়া’র উপদেষ্টা জুলকার নায়েন-কে বিদায় সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস-মিডিয়া (সিফডিয়া)’র উদ্যোগে প্রবাসী কমিউনিটি নেতা ও সিফডিয়া’র উপদেষ্টা জুলকার নায়েনকে নগরীর বরকতিয়া মার্কেটে সিফডিয়া’র কার্যালয়ে সংর্বধনা প্রধান করা হয়।

সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস-মিডিয়া (সিফডিয়া)’র চেয়ারম্যান শেখ আব্দুর রশীদের সভাপতিতে ও নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চেতনা যুব পরিষদের উপদেষ্টা মিফতাহুল হোসাইন সুইট, সাংবাদিক আনাস হাবীব কলিন্স, চেতনা যুব পরিষদের ভাইস প্রসিডেন্ট আব্দুল হাসিব, এডভোকেট সাজ্জাদুর রহমান, ব্যাংকার ইকবাল হোসেইন, মোহাম্মদ সোলায়মান, মালেক খান শাফী, আমির উদ্দিন পাভেল, দেলোয়ার হোসেন, সামছোদ্দোহা, ফাহিম আহমদ, তারেক মজুমদার, ইসমত ইবনে ইসহাক, সিলেট এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার ফারহান আহমদ চৌধুরী প্রমুখ।

 

(আজকের সিলেট/৯ সেপ্টেম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন