২৩ জানুয়ারি ২০২০


রবিবারে সিলেটে আসছেন আইজিপি

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা পুলিশ এর উদ্যোগে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা আগামী ২৬ জানুয়ারী জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে।

পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম ও সিলেট জেলা পুলিশ এর পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম আহ্বান জানিয়েছেন।

 

শেয়ার করুন