২২ জানুয়ারি ২০২০
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমানের সাথে মতবিনিময় করেছেন বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বুধবার সন্ধায় বালাগঞ্জ থানায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম অফিক, সহ সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক পলাশ পুরকায়স্থ, অর্থ সম্পাদক মো. জাগির হোসাইন, সদস্য তারেক আহমদ, প্রমুখ।
মতবিনিময় কালে ওসি গাজী আতাউর রহমান বালাগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা সহ সার্বিকভাবে অনলাইন সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।