২১ জানুয়ারি ২০২০


চৌহাট্টায় হকার উচ্ছেদ অভিযান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার ও সরকারি মহিলা কলেজের সামনে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় রাস্তার দুপাশে বসা হকারদের মালামাল জব্দ করেন মেয়র।

পরে সিটি কর্পোরেশনের ট্রাকে করে সেগুলো নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন