২৩ ডিসেম্বর ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে ঝোপের ভেতর থেকে এক ইটভাটার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাড়ের দিকে কানের নিচে আঘাত করে তাকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত শ্রমিক আমিনুল ইসলাম সিয়াম (১৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার করাতকান্দি গ্রামের আকবর আলীর পুত্র। তিনি বিশ্বনাথে পরিবারের সঙ্গে থেকে রামপাশার সিএমপি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
শনিবার বেলা ২টার দিকে বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের উত্তর আজিজনগর গ্রামের একটি ঝোপ থেকে তার লাশ পুলিশ উদ্ধার করে।
বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। তবে কী কারণে কে বা কারা হত্যা করেছে তা এখনো জানতে পরিনি, তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।