২০ জানুয়ারি ২০২০
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলায় ফের পাথর উত্তোলনের গর্ত ধসে লিটন মিয়া (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাবেল ও আবু তাহের নামের আরো দুই শ্রমিক আহত হয়েছে।
সোমবার সকালে এদুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জের ইউএনও সুমন আচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, ওই এলাকার আইয়ুব আলীর ছেলে শাহীন মিয়ার মালিকানাধীন গর্ত ধসে এই হতাহতের ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কানু বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে, তাৎক্ষনিক তার নাম জানাতে পারেননি ওসি।