৬ জানুয়ারি ২০২০


আল্লামা হবিগঞ্জীর জানাজায় মুসল্লিদের ঢল

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর জানাযা সম্পন্ন হয়েছে। লাখো মুসল্লির অংশ গ্রহণের মধ্য দিয়ে সোমবার সকাল সাড়ে দশটার দিকে জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা হাফেজ তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসায় প্রায় ৫৫ বছর যাবত হাদীসের দরস দিয়েছেন।

প্রসঙ্গত, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে সিলেটের এক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেরপুর নামক স্থানে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮২ বছর। দেশের বিশিষ্ট এ হাদিস বিশারদ ও রাজনীতিবিদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কিছুদিন আগেও তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকাৎসাধীন ছিলেন। পরে হার্টের জন্য আইসিজি লাগান তিনি।

এর আগে, স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কয়েকদিন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।

শেয়ার করুন