৬ জানুয়ারি ২০২০


উপ-পরিচালক হলেন ভোক্তা অধিদপ্তরের সিলেটের দুই কর্মকর্তা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসে সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ (সিলেট মেট্টো) ও মোঃ জাহাঙ্গীর আলম (সিলেট জেলা) সহ আটজন কর্মকর্তা উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতি প্রাপ্ত অন্য কর্মকর্তারা হলেন- অপূর্ব অধিকারী (রাজশাহী জেলা কার্যালয়), আতিয়া সুলতানা (প্রধান কার্যালয়), মোঃ মাসুম আরেফিন (ঢাকা বিভাগীয় কার্যালয়) আফরোজা রহমান (প্রধান কার্যালয়), মোঃ ইব্রাহিম হোসেন (কিশোরগঞ্জ জেলা কার্যালয়) বিকাশ চন্দ্র দাশ (চিটাগাং বিভাগীয় কার্যালয়)। পদোন্নতিপ্রাপ্ত সকলেই এ দপ্তরের প্রথম ব্যাচের কর্মকর্তা।

প্রসঙ্গত, ৩০ তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এ কর্মকর্তাবৃন্দ ১০ ডিসেম্বর পদোন্নতি প্রাপ্তির যোগ্যতা অর্জন করেন এবং ২ জানুয়ারী বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারীর মাধ্যমে পদোন্নতি প্রদান করা হয়। খুব দ্রুত এ কর্মকর্তাদের বিভাগীয় ও প্রধান কার্যালয়ে পদায়ন করা হবে। যোগ্যতা অর্জনের মাত্র চৌদ্দ কর্মদিবসের মধ্যে পদোন্নতি প্রদানের মাধ্যমে এ কর্মকর্তাদের সততা ও আন্তরিকতার সাথে নিরলসভাবে কাজ করে যাওয়াকে মূল্যায়ণ করা হয়েছে। অবশ্য পদ না থাকায় প্রথম ব্যাচের এগারোজন কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত রয়েছেন।

শেয়ার করুন