৮ সেপ্টেম্বর ২০১৭


রোহিঙ্গা ইস্যু : মিছিলে মিছিলে উত্তাল সিলেট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা স¤প্রদায়ের ওপর বর্বর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সিলেট নগরীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর সিলেট নগরীর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলগুলো নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মিছিলৈ নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সিলেট মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমিন নগরী, মাওলানা সালেহ আহমদ, মুফতী মুতিউর রহমান, মাওলানা সালিক আহমদ, মাওলানা কবির আহমদ ।

মিছিল পরবর্তী পৃথক সমাবেশে বক্তারা বলেন, মায়ানমারে জাতিগতভাবে মুসলমানদের নির্মূল করার চক্রান্ত চলছে। এরই ধারাবাহিকতা নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। সেখানে মানব সভ্যতা চরমভাবে ভুলুণ্ঠিত হয়েছে।

এ ববর হত্যা-নির্যাতন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা পালনের আহবান জানান বক্তারা। পাশাপাশি মায়ানমারে সংগঠিত মানবতাবিরোধী কর্মকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

 

(আজকের সিলেট/৮ সেপ্টেম্বর/এসটি/ঘ.)

শেয়ার করুন