২৯ ডিসেম্বর ২০১৯
ডেস্ক রিপোর্ট : সিলেটে স্কুল ছাত্রলীগের সভাপতি থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন শফিউল আলম চৌধুরী নাদেল। এ যেন ত্যাগের উজ্জল মহিমা। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের এভাবেই আওয়ামী লীগ মূল্যায়ন করে। দলের সাংগঠনিক সম্পাদক হয়ে এই প্রথম সিলেটে আসেন নাদেল।
রোববার দুপুর ২টার দিকে সিলেট এম.এ.জি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে নেতাকর্মীদের ঢল নামে। সকাল থেকে প্রিয় নেতাকে অভিনন্দন জানাতে দলে দলে জড়ো হন বিমানবন্দরে। হাতভরা ফুল আর বুকভরা শ্রদ্ধা-ভালবাসা নিয়ে নেতাকর্মীরা অপেক্ষা করছেন অধির আগ্রহে। বিমাবন্দরে পৌছলে নেতাকর্মীরা একে একে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাদের প্রিয় নেতাকে। নেতাকর্মীদের উষ্ণ অভিনন্দনে সিক্ত হন নাদেল। এর পর তিনি হযরত শাহজালাল (র.) ও হয়রত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন।
এসময় আবেগআপ্লুত কন্ঠে তিনি বলেন, আমার আর কিছু পাওয়ার নেই। জীবনেই ভাবিনি নেত্রী আমাকে এতো উঁচুতে তুলবেন। আমি চিরদিন নেত্রীর নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে কাজ করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন- মুহিবুর রহমান মানিক এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, সাবেক সহ-সভাপতি আশফাক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, ফয়জুল আনোয়ার আলাউর, জেলা ও মহানগর আ.লীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য সদস্য,সাইফুল আলম রুহেল, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট রনজিত সরকার, জগদীশ দাস, ডা: আরমান আহমদ শিপলু, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিসহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।