৭ সেপ্টেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : নগরীর আখালিয়া থেকে সুনামগঞ্জের দিরাইয়ের আলোচিত ট্রিপল মার্ডারে অভিযুক্ত পলাতক আসামী জায়েদ আহমদকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি টিম। গ্রেফতারকৃত জায়েদ সুনামগঞ্জের দিরাইয়ের হাতিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
বৃস্পতিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৯ এর গণমাধ্যম সেল।
র্যাব-৯ সূত্রে জানা যায়, র্যাব-৯ এর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির জালালাবাদ থানাধীন আখালিয়া বর্ডারগার্ড স্কুলের সামনে অভিযান পরিচালনা করে জায়েদ নামে ওই আসামীকে গ্রেফতার করে র্যাব। ওই আসামী সুনামগঞ্জের দিরাই থানার হাতিয়া এলাকায় তিনজনকে হত্যার ঘটনার সাথে জড়িত। দায়েরকৃত হত্যা মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন আছে। জায়েদকে সুনামগঞ্জ জেলার সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
(আজকের সিলেট/৭ সেপ্টেম্বর/এসটি/ঘ.)