২৩ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুরে ৯৭ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ির পিছনে ধানি জমি থেকে চিনির বস্তাগুলো পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।