২৭ ডিসেম্বর ২০১৯


টিলাগড় থেকে অস্ত্রসহ আটক ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর টিলাগড় থেকে সুনামগঞ্জের দুই অস্ত্র কারবারিকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন- জেলার লন্ডন প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের কলমদর আলীর ছেলে কামরুল হাসান ওরফে কাজল ও একই উপজেলার বাঘময়না গ্রামের আব্দুর নুরের ছেলে হোসেন আহমদ।

বৃহস্পতিবার রাতে তাদের এসএমপির শাহপরান থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামারে নেতৃতে বুধবার রাতে অভিযান চালায়। পরে ১২টার দিকে সিলেট এমসি কলেজের প্রধান ফটক থেকে কামরুল ও হোসেননেকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি ওয়ান সুটারগান, একটি কার্তুজ, একটি মেটিরসাইকেলসহ চারটি মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

শেয়ার করুন