২৬ ডিসেম্বর ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া থেকে অজ্ঞাত এক নারীর (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বুধবার রাত দেড়টার দিকে হবিগঞ্জ-রাজিউড়া সড়কের রাজিউড়া এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখেছে। মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ শতভাগ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরো জানান, গত ২৩ ডিসেম্বর ঢাকা থেকে হবিগঞ্জ এনা বাস সার্ভিসের একটি টিকিট মৃত নারীর ভ্যানেটি ব্যাগে ছিল। এছাড়াও কিছু ইমিটেশনের গহনাসহ তার ব্যবহৃত মালামাল রয়েছে।