৩০ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়ের আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মোঃ শাহিনুর আহমদ শাহীনের নেতৃত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ জামাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাহেল সিরাজ, মহানগর যুবলীগ নেতা তানভীর, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ সুরুজ আলম, মোহাম্মদ গোলাম মোস্তফা, মোঃ মাহবুবুর রহমান রাঙ্গা।
মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমদ, মোঃ মোবাশ্বির আলী, মোঃ এমদাদ, মোহাম্মদ রিপন মিয়া, মোঃ মাসুদ করিম জুয়েল, সাবেক পুলিশ সদস্য হারুনুর রশিদ, শাহ আলম প্রমুখ।
আজকের সিলেট / জেকেএস (জনি কান্ত শর্মা)