৭ সেপ্টেম্বর ২০১৭


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আলোচনা সভা আজ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি শেষ দিনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩টায় দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ’র (সুলেমান হল) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হবে।

উক্ত কর্মসূচী সফল করতে সিলেট মহানগর বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

 

(আজকের সিলেট/৭ সেপ্টেম্বর/ডি/প্রেবি/এমকে/ঘ.)

শেয়ার করুন