১২ ডিসেম্বর ২০১৯
মৌলভীবাজার প্রতিনিধি : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের শাহ মোস্তফা কলেজের সামনে থেকে শুরু করে শাদীমহল কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।
এতে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা মামুন পারভেজ, রিপন আহমেদ, আবিদুর রহমান, আফছার আহমেদ আফজল, জসিম তালুকদার, আজমল আহমদ, জাবেদ আলী নাঈম, আবদুল্লাহ আল মাহফুজ, হোসাইন আহমেদ, মিলন আহমেদ, ফয়সল আহমদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জনি আহমেদসহ ছাত্রদলের নেতাকর্মীরা।