১০ ডিসেম্বর ২০১৯


আজকের সিলেট সম্পাদকের পিতৃবিয়োগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম-এর সম্পাদক ও দৈনিক শ্যামল সিলেট-এর সিনিয়র রিপোর্টার, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সাবেক সদস্য রজত কান্তি চক্রবর্তীর পিতা রবীন্দ্র কুমার চক্রবর্তী পরলোক গমন করেছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের রুপাপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজকের সিলেট ডটকম’র প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, নির্বাহী সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন রুবেল সহ প্রতিষ্ঠানে কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

তারা এক শোক বার্তায় রবীন্দ্র কুমার চক্রবর্তীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন