২৪ নভেম্বর ২০১৯
ডেস্ক রিপোর্ট : নগরী থেকে ছিনতাইকারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে বন্দরবাজার এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা চকলেটসহ জুবায়ের আহমেদ (৩২) নামে একজনকে এবং নবাবরোড থেকে চাকুসহ মনির হোসেন (১৮) নামে অপরজনকে আটক করা হয়।
শনিবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে নগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।