২৪ নভেম্বর ২০১৯


দিরাইয়ে বনের ঝোপ থেকে নবজাতক উদ্ধার

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই পৌর-এলাকায় বনের ঝোপ থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

শনিবার রাতে পৌর-এলাকার মজলিশপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

দিরাই থানার ওসি কেএম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌর এলাকার নিতাই দাসের বাড়ির পেছনে বনের মধ্যে হঠাৎ একটি নবজাতক শিশুর সন্ধান পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

ওসি বলেন, উদ্ধার নবজাতকের নাভিতে ক্লিপ লাগানো ছিলো। ধারণা করা হচ্ছে হাসপাতাল বা প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী দ্বারা শিশুটিকে প্রসব করানো হয়েছে। পরে বনের মধ্যে তাকে ফেলে যাওয়া হয়। আমরা এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।

শেয়ার করুন