২৩ নভেম্বর ২০১৯


মানব পাচার মামলার আসামী গ্রেফতার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমা থেকে হিরা নামের এক মানব পাচার মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

হিরা উপজেলার গালিমপুর এলাকার মৃত খলকু মিয়ার ছেলে।

সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগ নেতা হাসানকে বিদেশ নেয়ার কথা বলে হিরা তার ভাই রাব্বি ও রাকি ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং তার পাসপোর্ট আটকিয়ে হাসান ও তার পরিবারকে হয়রানি করে আসছিল।

এ ব্যাপারে হাসানের ভাই বাদি হয়ে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, আসামীদ্বয় ইতিপূর্বে এলাকার অনেক মানুষকে বিদেশ নেয়ার নামে টাকা আত্মসাৎ করেছে বলে সূত্র জানায়।

শেয়ার করুন