৫ সেপ্টেম্বর ২০১৭


কমলগঞ্জে বজ্রপাতে মহিষের মৃত্যু

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁয়ে বজ্রপাতে এক মহিষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ইসলামপুর ইউনিয়নের নইনারপাড় খেলার মাঠে এ ঘটনাটি ঘটছে।

জানা যায়, নোয়াগাঁওয়ের দরিদ্র কৃষক তাহের অালীর প্রায় লক্ষ টাকার দামের এ মহিষ। তিনি হাল চাষ করে জীবিকা রক্ষা করার একমাত্র সম্বল এ মহিষটি। আজ দুপুরে বৃষ্টির সাথে বজ্রপাত হলে মহিষটির গায়ে লাগে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বজ্রপাতে মরে যাওয়া মহিষ এর সত্যতা নিশ্চিত করছেন।

 

(আজকের সিলেট/৬ সেপ্টেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন