১৯ নভেম্বর ২০১৯


শাবির শীতকালীন অবকাশের সময়সীমা পরিবর্তন

শেয়ার করুন

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবি) শীতকালীন অবকাশের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শাবি রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসন্ন শাবির তৃতীয় সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য শীতকালীন অবকাশ ২০২০ সালের ৫ জানুয়ারি হতে ১৬ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যা একাডেমিক ক্যালেন্ডারে ২০১৯ সালের ১৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ ছিল। তিনি আরও বলেন, সিন্ডিকেট সভায় অভ্যন্তরীণ অনেক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ জানুয়ারি শাবির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য সমাবর্তনে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং বক্তা হিসেবে বিশিষ্ট লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম উপস্থিত থাকবেন।

শেয়ার করুন