১৯ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক : নগরীর কালিঘাট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এক হাজার কেজি লবণ জব্দ করা হয়েছে।
সোমবার রাতে দু’টি হাতা গাড়িতে থাকা ওই লবণের চালান জব্দ করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
ধারণা করা হচ্ছে- জেলা প্রশাসনের ভ্যাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে মালিক এই লবণের চালান ফেলে আত্নগোপন করেন। ফলে মালিকবিহীন অবস্থায় এই বিপল পরিমাণ লবণ জব্দ করা হয়।