১৫ নভেম্বর ২০১৯
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : জগন্নাথপুরের সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নের চিতলী গ্রামে বিদ্যুতের লাইন থেকে অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, চিতলী গ্রামের আব্দুল মুসলিমের ছেলে আব্দুল মজিদের বিদ্যুতের লাইন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এরপর প্রতিবেশি গোলজার মিয়া, আলী হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল বাছিত, আবুল কালাম, আব্দুল আজিজ, আব্দুল শহীদের বসত ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত আব্দুল মজিদ জানান, বাড়ীর উঠানের বিদ্যুতের লাইন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে তিনটি মিটার ও অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে জানান তিনি।
জগন্নাথপুর ফায়ার সাভিস স্টেশন থেকেও নেই উল্লেখ করে তিনি এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন।
সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আজিজ জানান, ৮টি পরিবার অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, ‘অগ্নিকাণ্ডের ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পরিদর্শন করে একটি তালিকা প্রণয়ন করে জেলা প্রশাসনের নিকট পাঠানো হবে। যাতে করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকার থেকে আর্থিক সহায়তা পান।’