১৩ নভেম্বর ২০১৯


ফেঞ্চুগঞ্জে বখাটে স্টাইলে চুল কাটলে ব্যবস্থা

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, ফেঞ্চুগঞ্জ : সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বখাটে স্টাইলে চুল কাটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কতা দিয়েছেন ।

বুধবার ফেঞ্চুগঞ্জ ফেরীঘাট থেকে থানারোড পর্যন্ত সকল সেলুনে সতর্কতা দিয়ে সেলুনগুলোতে সাটানো চুল কাটার বিভিন্ন স্টাইল নমুনার পোষ্টারগুলো অপসারণ করেন তিনি।

এ সময় সেলুন পরিচালকদের সতর্ক করে দিয়ে বলেন, আর এ ভাবে বখাটে স্টাইলে চুল কাটা যাবে না। কেউ বখাটে স্টাইলের চুল কাটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন