১ সেপ্টেম্বর ২০১৭
ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো শুকদেব ওরফে খোকা (৬৫), গ্রাম-ভাড়াউড়া, মো. মোরছালিন আলী (২২), গ্রাম-সিরাজনগর, মো. কয়েস মিয়া (৩৫), গ্রাম-কাকিয়া বাজার ও মো. সৈয়দ মিয়া (৩০), গ্রাম-খাসগাও। আটককৃত সকলেই শ্রীমঙ্গল থানার বাসিন্দা।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শ্রীমঙ্গল থানার ভাড়াউড়া এলাকার একটি বাড়ী থেকে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ অর্থও উদ্ধার করে র্যাব। তারা মৌলভীবাজারের বিভিন্ন থানায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা গেছে।
আটককৃতদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
(আজকের সিলেট/১ সেপ্টেম্বর/ডি/এসসি/ঘ.)