৩ নভেম্বর ২০১৯

আমিনুল হক, আরব আমিরাত প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতে রয়েছে দুটি বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান। একটি ইউএই রাজধানী আবুধাবির শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং অন্যটি উত্তর আমিরাতের রাস আল খাইমাহের বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ। বাংলাদেশের সাথে মিল রেখে জেএসসি পরীক্ষা শুরু হয়েছে।
আমিরাতের রাজধানী আবুধাবির শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতের রাস আল খাইমাহের বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে উৎসবমূখর পরিবেশে পরীক্ষায় অংশ নিয়েছে ছাত্র-ছাত্রীরা।
পরীক্ষা চলাকালিন সময়ে আবুধাবীর স্কুলে দূতাবাসের কর্মকর্তা এবং রাস আল খাইমাহ স্কুলে কন্স্যুলেটের কর্মকর্মতারা পরীক্ষা তত্ত্বাবধান করেন বলে জানা গেছে।

আবুধাবীর শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের জেএসসি পরীক্ষায় ইংরেজি মাধ্যমে আবুধাবি বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে ৬০জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন এবং রাস আল খাইমাহের বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।