১ সেপ্টেম্বর ২০১৭
ডেস্ক রিপোর্ট : বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর ৯৯তম জন্মবার্ষিকী গতকাল ১ সেপ্টেম্বর শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বঙ্গবীর ওসমানীর ৯৯তম উপলক্ষে শুক্রবার দরগাহে হযরত শাহজালাল (র:) মাজার প্রাঙ্গণে সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত খতমে কোরআন, বাদ জুম্মা হযরত শাহজালাল (র:) জামে মসজিদে মিলাদ পরিচালনা করেন ক্বারী শেখ কবির উদ্দিন । মিলাদ শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ক্বারী মাওলানা আব্দুল কাদির শাহপরানী । পরে হযরত শাহজালাল (রঃ) মাজার সংলগ্ন বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর ফাতেহা পাঠ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামান করে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আবু ইউসুফ চৌধুরী।
বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি সদস্য, পিপি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সংসদের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুয়েত শাখার সভাপতি হাজী মাহমদ আলী, সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুর রহমান শফিক, সৈয়দ আবু তাহের, বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, রুহুল আমীন মিঠু, যুবলীগ নেতা লায়েক আহমদ জিকু, মাওলানা মোঃ আব্দুস সালাম, হাফিজ মোঃ হুসাইন সিরাজ, মাওলানা ক্বারী নুরুল হক, মৌলভী আব্দুল জলিল, জাকির মিয়া, মোঃ দেলওয়ার হোসেন, হাবিবুর রহমান, হাফিজ হুসাইন আহমদ, হাফিজ আবুল লেইছ, হাফিজ সিরাজুল হক, আবু তাহের আব্দুল্লাহ, আবু বকর সাজু প্রমুখ।
সভাপতির বক্তব্যে সৈয়ীদ আহমদ বহলুল বঙ্গবীরের জন্মদিনের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে বলেন, বঙ্গবীর জেনারেল ওসমানী সংসদীয় গণতন্ত্র ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠার জন্যে আমরণ কাজ করে গেছেন। তাঁর সুদৃঢ় নেতৃত্ব ও রনকৌশলের ফলে আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। তাঁর জন্ম-মৃত্যু বার্ষিকী সরকারী ভাবে পালিত না হওয়া খুবই দুঃখজনক। দেশের বন্যার্থ মানুষের প্রতি সমবেদনা জানিয়ে তাদের সাহায্যে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য রক্ষাকল্পে দলমত নির্বিশেষে আমাদের এগিয়ে আস অপরিহার্য। মায়ানমারে মুসলমানদের উপর যে নির্বচার চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানিয়েছে মুক্তিযুদ্ধে শহীদান সহ জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন আজ পরলোকগত তাঁদের ও মায়ানমারে নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন।
(আজকের সিলেট/১ সেপ্টেম্বর/ডি/এসসি/ঘ.)