২ নভেম্বর ২০১৯


জৈন্তাপুরে ১২ লাখ টাকার বিড়িসহ চোরাকারবারি আটক

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে ১২ লক্ষ টাকার আমদানী নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও সিগারেটসহ জালাল উদ্দিন (৩০) নামের এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে চলমান চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে পুলিশ উপজেলার চিকনাগুল ঠাকুরেরমাঠি থেকে তাকে আটক করে। এসময় ব্যবহৃত একটি ট্রাকও (সিলেট-ড ১১-২৩৩০) জব্দ করা হয়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমান বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় চোরাচালান অপরাধের জন্য বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন- জেলার সীমান্ত এলাকাসহ সমগ্র এলাকায় মাদক এবং চোরাচালান নির্মূলের জন্য ইতিমধ্যে ডিবিসহ সংশ্লিষ্ট থানা পুলিশকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর রাতে অভিযান পরিচালনা করে উল্লখিত আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি এবং সিগারেট উদ্ধারসহ একজনকে আটক গ্রেপ্তার করে।

শেয়ার করুন