২ নভেম্বর ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ‘হোটেল হাইওয়ে ইন’র সামনে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী চলন্ত ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পেছনের ট্রাকচালকের সহযোগীর মৃত্যু হয় এবং আহত হন একই ট্রাকের চালক।
দুপুরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত একটি ট্রাক দু’টি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।