১ নভেম্বর ২০১৯


রবীন্দ্র স্মরনোৎসবে আসছেন না প্রধানমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : কবিগুরুর সিলেট আগমনের শতবৎসর উপরক্ষে রবীন্দ্র স্মরনোৎসবে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্থ থাকায় তিনি আসতে পারছেন না।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অনুষ্ঠানের দিন মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ থাকায় তিনি আসতে পারছেননা।

প্রসঙ্গত, সিলেটে রবীন্দ্র শতবর্ষ স্মরনোৎসব উপলক্ষে সিলেটে ব্যাপক আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার খবরে সংস্কৃতি অঙ্গনে উৎসবের আমেজ বিরাজ করছিল।

শেয়ার করুন