১ নভেম্বর ২০১৯


বাহুবলে স্কুল ছাত্রীর আত্মহত্যা

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, বাহুবল : ভাইয়ের সাথে ঝগড়ার জেরে হবিগঞ্জের বাহুবলে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৮টা দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের সামছু চৌধুরীর কন্যা তানহা চৌধুরী ইতি স্থানীয় মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে লেখাপড়া করে। সে বৃহস্পতিবার সন্ধ্যায় বড় ভাই বোরহান চৌধুরীর সাথে ঝগড়া করে। ঝগড়ায় এক পর্যায়ে বোরহান চৌধুরী তার বোনকে বকুনী দেন। এতে ক্ষুব্ধ হয়ে তানহা আক্তার ইতি সন্ধ্যার পর পরিবারের সকলের অগোচরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিষয়টি আঁচ করতে পেরে পরিারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। প্রথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধরণা করা হচ্ছে।

শেয়ার করুন