৩১ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক : জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে প্রতিষ্ঠানটির সিলেট অঞ্চলের সমন্বয়কের দায়িত্ব দেয়ায় ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি, একুশে টেলিভিশন ও ডেইলি রাজনীতি টোয়েন্টিফোর ডটকম’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালাম।
বৃহষ্পতিবার সন্ধ্যায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকম’র অফিসে তারা সৌজন্য সাক্ষাত করে শুভেচ্ছা জানান এবং নব গঠিত সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ৪২ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা জমা দেন।
এসময় সাইফুর তালুকদার দায়িত্ব পালনের সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এর আগে ১৪ অক্টোবর জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব রোকমুনুর জামান রনি স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই দায়িত্ব দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ৬ জুলাই বার্তা সংস্থা আবাসের প্রতিষ্ঠাতা ও বর্তমান আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বারকে আহবায়ক ও বিজয় নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক শামসুল আলম স্বপনকে সদস্য সচিব করে জাতীয় অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।