১৭ নভেম্বর ২০২২


সুনামগঞ্জ-সিলেট সড়কে দুইদিন বাস বন্ধ

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সড়কে অবৈধ সিএনজি-ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে ১৮ ও ১৯ নভেম্বর সুনামগঞ্জ-সিলেট রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজ্জামেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে আসছি। ফলে সেই দাবিতে আগামী ১৮ ও ১৯ নভেম্বর সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন সিলেটেও বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি।

শেয়ার করুন