২৬ অক্টোবর ২০১৯


প্রবাসীর বিরুদ্ধে অপপ্রচার : স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : লন্ডন প্রবাসীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় এবং অনলাইন পত্রিকায় সংবাদ প্রচার করায় সিলেটের বিশ্বনাথে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ও দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।

গত ১৩ অক্টোবর ঢাকার সুপ্রিম কোর্টের সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ওই প্রবাসী। বৃহস্পতিবার এ মামলা বিশ্বনাথ থানায় পৌঁছলে তদন্তের দায়িত্ব পান পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, মামলায় প্রধান আসামি করা হয়েছে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের স্বঘোষিত নেতা রফিক আলীকে। অন্য দুই আসামি হলেন- নিউজ মিরর টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সৈয়দ ইয়ারব আলী বাপ্পী ওরফে সৈয়দ বাপ্পী ও নির্বাহী সম্পাদক মাহমোদ হোসেন। তারা দুজনেই সিলেট শহরের বাসিন্দা।

পুলিশ জানায়, মামলার বাদী মহাব্বত শেখ যুক্তরাজ্যের নরউইচ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত ২৫ মে থেকে প্রবাসী মহাব্বত শেখকে জড়িয়ে নিজ ফেসবুক আইডিতে বিভিন্ন স্ট্যাটাস দেন রফিক

আলী। অন্যদিকে অপর দুই আসামি নিউজ মিরর টুয়েন্টিফোর ডটকমে মহাব্বত শেখের স্ত্রীর খালাতো বোনকে জড়িয়ে মানহানিকর সংবাদ প্রকাশ করেন।

শেয়ার করুন