২৫ অক্টোবর ২০১৯

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলায় এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য কাজী জানে আলম এবং সাবেক মেম্বার তোফাজ্জল হকের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে, জানে আলমের ওপর হামলা চালায় তোফাজ্জলের লোকজন। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।